হোম > রাজনীতি

নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক: মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস বলেন, নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক, এটা কোনো মারামারির ঘটনা নয়, নাক দিয়ে এখনো রক্ত বের হচ্ছে। নুরের অবস্থা খুব একটা ভালো না। সুষ্ঠু তদন্ত করতে হবে, জড়িতদের দ্রুত বিচার করতে হবে।

শনিবার রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, সরকার নুরকে দেশের বাইরে পাঠানোর কথা বলেছি, কিন্তু এখনও না পাঠানোয় আমি হতাশ। এই ধরনের ঘটনায় বিশেষ ব্যবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো সরকারের উচিত ছিল। শুধু বিদেশে পাঠিয়ে দিল হবে না, ওর (নুর) যে সমস্যা সেই সমস্যার চিকিৎসা যে দেশে ভালো হবে, তাকে সেই দেশে নেয়া ভালো।

তিনি বলেন, আমি মনে করি, নুরের চিকিৎসা ভালো ট্রিটমেন্ট জার্মানিতে হয়। সিঙ্গাপুর ব্যাংককে চিকিৎসা ভালো হবে না। নুর ভালো হয়ে আবার ফিরে আসুক সেটিই আমরা চাই। বিদেশে নুরের চিকিৎসার ব্যবস্থা করুন।

এক প্রশ্নের উত্তরে মির্জা আব্বাস বলেন, মাস খানেক আগে শুনেছিলাম টার্গেট করে কিছু লোককে হামলা হবে। সরকারের দেখা দরকার কোথা থেকে এ হামলাগুলো করা হচ্ছে।

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মাজার ভাঙা, বিভিন্ন কার্যালয় ভাংচুরসহ অস্থিরতা এগুলো বিচ্ছিন্ন কিছু না, নির্বাচনকে সামনে রেখে এ ধরনের আরো কিছু সামনে ঘটতে পারে। এক শ্রেণির লোকেরা চাচ্ছে যেনো নির্বাচন না হয়। দেশ স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে না; অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশ চলছে।

এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন প্রমুখ।

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ