হোম > রাজনীতি

ঢাকা–১৪ আসনে আরমানের সমর্থনে গণমিছিল

স্টাফ রিপোর্টার

ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার আরমানের সমর্থনে নির্বাচনি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর মিরপুরে সনি স্কয়ার থেকে মিছিলটি শুরু করে আনসার ক্যাম্প হয়ে মাজার রোড কোনাবাড়ী বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও নির্বাচনি এলাকার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সমাবেশে ব্যারিস্টার আরমান তার বক্তব্যে বলেন, দাঁড়িপাল্লার পক্ষে এই গণজোয়ার প্রমাণ করে— জনগণ চায় যোগ্য নেতৃত্ব, উন্নয়নমুখী ভাবনা এবং ন্যায়ের পথে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি, একটি নতুন বাংলাদেশ।

তিনি শুক্রবার ঘটে যাওয়া ভূমিকম্পের ব্যাপারে বলেন- ভূমিকম্পে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়, ঘরবাড়ি ভেঙে যায়, জীবন বিপর্যস্ত হয়। অথচ এ বিষয়ে কোনো সরকারের সামান্যতম ভ্রূক্ষেপ নেই, নেই কোনো কার্যকর উদ্যোগ।

তিনি বলেন, যদি মানুষ জামায়াতের ওপর আস্থা রাখে, তবে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমাতে বাস্তবসম্মত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো, ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি শুধু কথার নয়, এটি আমাদের দায়িত্ববোধ, আমাদের অঙ্গীকার।

গণমিছিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ও নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মাহফুজুর রহমান। এতে বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী, মহাসচিব ইউসুফ সাদেক পুনর্নির্বাচিত

ঢাকা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক, গণপিটুনি দিল ছাত্রদল

গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

কাল ইসির সংলাপে থাকছে না বিএনপি

বাংলাদেশেও ‘রিজালুল ফজর’ ক্যাম্পেইন চালুর আহ্বান মামুনুল হকের

আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে বিএনপি এখন ঐক্যের ডাক দিচ্ছে: নাহিদ

ফিলিস্তিনে দখলদারিত্ব ও হত্যাযজ্ঞ বন্ধের দাবি জামায়াত আমিরের

দলের কর্মীদের বলি দিয়ে লাশের রাজনীতি করছে আ.লীগ: আবিদ

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে প্রভাববলয়ে রাখার চেষ্টা দিল্লির: রিজভী

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি খেলাফত মজলিসের