হোম > রাজনীতি

এভারকেয়ার থেকে গুলশানের পথে তারেক রহমান

আতিকুর রহমান নগরী

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান। সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন তিনি। দীর্ঘ সময় মায়ের সাথে কাটিয়ে ৭টা ৩০ মিনিটে তিনি হাসপাতাল থেকে বের হয়ে যান। তিনি গুলশানের দিকে রওনা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালে মাকে দেখতে হাসপাতালে আসেন তারেক রহমান।

এক ঘণ্টা পয়তাল্লিশ মিনিট মায়ের সাথে সময় কাটান তারেক রহমান। দেশের মাটিতে দীর্ঘ ১৭ বছর পর মায়ের সাথে সাক্ষাতের সুযোগ পেলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার এক বছর পাঁচ মাস পর দেশে ফিরেন তারেক রহমান।

এর আগে, দুপুর পৌনে চারটার দিকে লালসবুজ রঙে সাজানো একটি বাসে করে সমাবেশস্থলে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দর থেকে রওনা হওয়ার প্রায় চার ঘণ্টা পর তিনি সংবর্ধনাস্থলে পৌঁছান। সেখানে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত আছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা