হোম > রাজনীতি

পারভেজ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ঢাবি ছাত্রদলের

ঢাবি সংবাদদাতা

সাধারণ শিক্ষার্থীদের বেশে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ব্যানারের মাধ্যমে ছাত্রলীগের পুনর্বাসন প্রক্রিয়া চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

সোমবার দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধন তিনি এই কথা বলেন।

এসময় তিনি বলেন, কেউ যদি বৈষম্যবিরোধী ব্যানারকে ব্যবহার করে ছাত্রলীগের পুনর্বাসন করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেবো। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু কঠোর অবস্থান নিতে ভুল করবো না।

শিপন আরো বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্রনেতাকে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে ৫ আগস্ট পূর্ববর্তী সন্ত্রাসের রাজত্বকে পুনরায় ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ছাত্রদল বাংলা সিনেমার শাবানা না যে, আড়াই ঘণ্টার একটা সিনেমায় শাবানা কষ্ট করে, দুঃখ করে। কিন্তু যখন শাবানার ভালো সময় আসে, প্রতিশোধ নেওয়া লাগবে তখন কিন্তু সে ক্ষমা করতে চায়।

তিনি বলেন, ছাত্রদলের সামনের সারির নেতৃত্ব যদি আগামীতে কোনোভাবে আহত হয়, নিহত হয় আমরা বাংলা সিনেমার শাবানার মতো আচরণ করতে পারব না, ওগো এদের ক্ষমা করো। আমরা ক্ষমা করতে পারবো না। আমাদেরও রক্ত গরম হয় আমাদেরও শরীর গরম হয়।

গণেশ আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল একটি কমন প্লাটফর্ম। কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করছে কারা? আজ থেকে ছাত্রদল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নয়, এটিকে বৈষম্যমুখী ছাত্র আন্দোলন বলবে বলেও উল্লেখ করেন তিনি।

মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন প্রমুখ।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন