হোম > রাজনীতি

বিশেষ ট্রাইব্যুনালে শাপলার খুনিদের বিচার দাবি হেফাজতের

স্টাফ রিপোর্টার

শাপলা চত্বরে সংগঠিত গণহত্যার দ্রুত বিচার, আলেমদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং ১৩দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম ঢাকা জেলা উত্তর।

শনিবার সাভারের হেমায়েতপুরে ঢাকা আরিচা মহাসড়কে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এ সময় হেফাজতের ঢাকা জেলা উত্তরের সভাপতি ও যাদুরচর মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজ পর্যন্ত শাপলা জেনোসাইডের সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিচার না হওয়া অত্যন্ত দুঃখজনক। এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার এখনো সম্পন্ন না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং দেশের জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি কোনো সভ্য রাষ্ট্রে কাম্য হতে পারে না।

তিনি আরো বলেন, একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করে শাপলা জেনোসাইডের প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মুফতি আবদুল্লাহ ফিরোজী এবং মুফতি মাহমুদ হাসান হাবিবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন হেফাজত ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম, সাংগঠনিক সম্পাদক মুফতি আমিনুল ইসলাম কাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হাসান বিন নূরী, কোষাধ্যক্ষ মুফতি আলী আশরাফ তৈয়ব, মুফতি আব্দুল বারী, মাওলানা আব্দুল ওয়াহহাব, মুফতি আব্দুল কুদ্দুস, মুফতি মাহমুদুল হাসান মুরতাজা, মুফতি ইবরাহীম নাঈম, মাওলানা ফয়জুল্লাহ আজমী প্রমুখ।

সমাবেশ শেষে বিশাল একটি মিছিল হাফেজ মাওলানা আলী আকবর কাসেমীর নেতৃত্বে ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শাপলার খুনিদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

এএস

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

গণভোটের রায় বাস্তবায়ন না হলে কী করবে ১১ দল, জানালেন নাহিদ

বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান

সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের

নাগরিক ও মানবিক দায়িত্ববোধ থেকেই শহর পরিচ্ছন্নতায় মাঠে নেমেছি: সেলিম উদ্দিন

ফ্যাসিবাদ পুনর্বাসন রোধে একটি রোডম্যাপ তৈরি করতে হবে: আইনমন্ত্রী

তিন পার্বত্য জেলা পরিষদে ‘বিএনপি ছাড়া কারও প্রতিনিধিত্ব নেই’, প্রতিবাদ এনসিপির

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

নাহিদদের কার্যালয়ে ডা. শফিক, দিলেন ঐক্যের বার্তা