হোম > রাজনীতি

‘পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেয়ার চেষ্টা করছে কিছু দল'

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনী মাঠে জনগণের সাড়া না পেয়ে নানা রকমের কথা বলছে, কেউ পিআর পদ্ধতির কথা বলছে, কেউ সংস্কারের ধোঁয়া তুলে নির্বাচনকে পিছিয়ে দেয়ার চেষ্টা করছে, কেউ বিচারের কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেয়ার চেষ্টা করছে। অর্থাৎ নানাজন নানাভাবেই নির্বাচনকে পিছিয়ে দেয়ার চেষ্টা করছে।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে তার নির্বাচনী এলাকা বাসাইলে সনাতন ধর্মীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এ কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, এই নির্বাচনকে পিছিয়ে দেয়া মানে বাংলাদেশর অগ্রযাত্রাকে পিছিয়ে দেয়া, বাংলাদেশের শিল্পায়নকে পিছিয়ে দেয়া, বাংলাদেশের সমৃদ্ধিকে পিছিয়ে দেয়া। তাই কতিপয় রাজনৈতিক নেতাদের বলবো আসুন, রাজনৈতিক মাঠে আসুন, এবার যদি আপনাদের জনগণ সাড়া না দেয় ভবিষ্যতে আপনাদেরকে জনগণ সাড়া দিতে পারে। তাই বলে নির্বাচনকে পিছিয়ে দিয়ে এই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে পিছিয়ে দেয়া যাবে না।

এসময় তিনি বলেন, হাইব্রিড বাংলাদেশের অগ্রযাত্রাকে যেমন ব্যাহত করেছে। হাইব্রিড বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল। বিএনপি ওই হাইব্রিড সম্পর্কে অত্যন্ত সচেতন। ওই হাইব্রিড বিএনপিতে জায়গা পাবে না।

সনাতন ধর্মীয় লোকজনের যে কোন প্রয়োজনে দলীয় নেতাকর্মীদের পাশে থাকার নির্দেশ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদের বাসাইল উপজেলা শাখার সভাপতি নিখিল কুমার রতন, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ মোহন সরকার, সাধারণ সম্পাদক স্বপন কুমার, হিন্দু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ভজন কুমার বিশ্বাস।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন