হোম > রাজনীতি

তফসিলের পর অরাজক পরিস্থিতি মানা যায় না

জমিয়তে ইসলাম নেতারা বললেন

স্টাফ রিপোর্টার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নানারকম অপ্রীতিকর ঘটনা ঘটছে। এরকম অরাজক পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে হবে।

সোমবার জামেয়া হোসাইনিয়া আরজাবাদ মিরপুরে অনুষ্ঠিত দলের খাস কমিটির বৈঠকে উপস্থিত শীর্ষ নেতারা এসব কথা বলেন।

তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতে হবে। প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল কারো কাছ থেকে দেশের মানুষ দায়িত্বজ্ঞানহীন কোনো বক্তব্য প্রত্যাশা করে না। সুতরাং সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সহসভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব, সহসভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, সহসভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী প্রমুখ।

‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’

আইনশৃঙ্খলার এত অবনতি হয়েছে, প্রতিমন্ত্রীকে অস্ত্র হাতে নামতে হচ্ছে: জামায়াত আমির

বিরোধীদলকে প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে সরকার

অতিথি তালিকায় নাম না থাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি বিরোধীদলীয় নেতা

দুর্গাপূজা নিয়ে ডা. তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

নাটোরে সড়ক দুর্ঘটনায় জামায়াতের শোক

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুর ১২টায়

কওমি অঙ্গনে টার্গেট মামুনুল হক

বিএনপির সংরক্ষিত নারী আসনে সাক্ষাৎকার শুরু