হোম > রাজনীতি

সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার

আতিকুর রহমান নগরী

সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার

যুব মহিলা লীগের ঢাকা উত্তরের সাবেক সভাপতি ও সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে ঢাকার নবাবগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তুহিন ঢাকা-১৪ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। যদিও সেখানে গতবারের সাংসদ আসলামুল হককে মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। পরবর্তী সময়ে সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রত্যাশা ছিল তুহিনের। তবে সেটাও হয়নি। এতে রাজনীতিতে অনেকটা হতাশ ছিলেন মহিলা লীগের এই নেত্রী।

পরে সাবিনা আক্তার তুহিন ফেসবুকে লেখেন, ‘আমি রাজনীতি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে বাসায় থাকবো। আমি আমার বাচ্চাদের সময় দিতে পারি নাই পেটে বাচ্চা নিয়েও আন্দোলন সংগ্রাম করেছি। আমাকে প্রধানমন্ত্রী এমপি বানিয়েছিলেন এর জন্য ধন্যবাদ। আমি কেবল আমার সন্তানদের নিয়ে থাকতে চাই, তাই আমার পদত্যাগের সিদ্ধান্ত।’

‘আমি বর্তমান রাজনীতিতে বেমানান, আমি এত তাবেদারি করতে পারবো না। আমি রাজনীতির জন্য অনেক হিসেব করে পথ চলেছি। কোনো অন্যায়কে প্রশ্রয় দিইনি। জীবনে প্রতিটি মুহূর্তে সতর্ক পথ চলেছি, কখনো ভুল পথে পা ফেলিনি। তারপরও সবাই বলে আমি যোগ্য না, কারণ আমার কাছে প্রার্থী হওয়ার মতো অর্থ নেই । নারী হওয়া আজন্ম পাপ তার মাশুল গুণতে হয় প্রতিনিয়ত। নারী এমপি হলে তাদের কেবল নারী ইস্যুতে কাজ করার অধিকার আছে, মানুষ হিসেবে সকলের কাজ করার অধিকার নেই।’

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন