হোম > রাজনীতি

জি এম কাদের ও পাটোয়ারীর বিরুদ্ধে থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর বিরুদ্ধে রমনা মডেল থানায় অভিযোগ করেছে গণঅধিকার পরিষদ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট এ অভিযোগ দায়ের করেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করে রমনার ডিসি মাসুদ আলম বলেছেন, ‘অভিযোগ দিয়ে গেছে। এখনো মামলা হয়নি। তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি সম্মতি দেন তাহলে মামলা হবে।’

সম্প্রতি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার কারণে এ অভিযোগ দায়ের করা হয়। গত ২৯ আগস্ট সেনাবাহিনী ও পুলিশের কিছু সদস্যের হামলায় আহত হন নুর।

গণঅধিকার পরিষদের অভিযোগ, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ফ্যাসিস্ট সরকারের দোসর জাতীয় পার্টিকে বাঁচাতেই ওই হামলা চালানো হয়েছে। কারণ ওই দিন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ কর্মসূচির এক পর্যায়ে দলটি কেন্দ্রীয় অফিসে হামলার ঘটনা ঘটে।

এক পর্যায়ে গণঅধিকার পরিষদের অফিসের সামনে অবস্থান করে বিক্ষোভ করছিলেন দলটির নেতাকর্মীরা। সে সময় তাদের ওপর হামলা চালানো হয়। এতে নুরসহ বেশ কিছু নেতাকর্মী আহত হন। দীর্ঘদিন চিকিৎসা শেষে গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) বাসায় ফেরেন নুরুল হক নুর।

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

৭ দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দাবি

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

ড. খলিল সভাপতি নির্বাচিত হওয়ায় যে প্রতিক্রিয়া জানাল জমিয়ত

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক