হোম > রাজনীতি

নিউমার্কেট থানা বিএনপি নেতা জাহাঙ্গীর বহিস্কার

স্টাফ রিপোর্টার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির নিউমার্কেট থানার সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারিকে বহিস্কার করা হয়েছে। বুধবার দলটি কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর পাটোয়ারী-কে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

ব্যবসায়ীদের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য নিউমার্কেট এলাকায় চাঁদা নেওয়ার সময় জাহাঙ্গীর আলম নামে এক বিএনপিকে কর্মীকে হাতে নাতে ধরেন।

ব্যবসায়ীরা জানান, খালেদা জিয়াকে দেশে আসাকে কেন্দ্র করে গতকাল রাতে প্রোগ্রামের জন্য কিছু ব্যবসায়ীর নিকট চাঁদা দাবি করে জাহাঙ্গীর হোসেন। পরে ব্যবসায়ীরা সবাই একত্রিত হয়ে নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী ব্যবসায়িদের কাছ থেকে চাঁদা কালেশন করাকে কেন্দ্র করে সাধারণ ব্যবসায়ীদের হাতে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ব্যবসায়ীদের অভিযোগ, জাহাঙ্গীর হোসেন গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর নিউমার্কেট একাকায় চাঁদা নেওয়ার সময় ব্যবসায়ীরা বাধা দেয়। পরে দল থেকে তাকে বহিস্কার করে। কিছুদিন আগে জাহাঙ্গীর আলম ক্ষমা চাইলে তাকে আবারও দলে ফিরিয়ে নেয়া হয়।

মহানগর বিএনপি সূত্রে জানা যায়, জাহাঙ্গীরের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল

ক্ষমতার লেজুড়বৃত্তিতে বিলীয়মান বাম রাজনীতি

‘আমি মারা যাইনি’ ফেসবুক পোস্টে তাসনিম জারা

জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে সরকার ধোঁয়াশা তৈরি করছে: ড. আবদুল কাদের

সরকার পুরোনো পথে হাঁটছে: নাহিদ ইসলাম

প্রতিটি শিক্ষার্থী হবে এক একজন যোদ্ধা, টঙ্গীতে জামায়াত আমির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে: আব্দুস সবুর ফকির

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের গভীর উদ্বেগ

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গাইবান্ধা-২ আসনের এমপির সাক্ষাৎ

জেলা পরিষদে দলীয় বিবেচনায় প্রশাসক স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ