হোম > রাজনীতি

খেলাফত ছাত্র মজলিসের জুলাই স্মৃতি সংলাপ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে রোববার জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক স্মৃতিচারণ অনুষ্ঠান "জুলাই স্মৃতি সংলাপ " অনুষ্ঠিত হয়েছে।

‎‎শাখা সহ-সভাপতি মোহাম্মদ জিমামুল হক আনাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল মাওলানা রাকিবুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হুসাইন।

এছাড়াও জুলাই স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন মহানগর ও থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

‎প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড কোনো একক ব্যক্তি বা গোষ্ঠী নয়। বরং জুলাই আন্দোলন ছিল দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের আন্দোলন। এই আন্দোলনে প্রতিটি দলের নেতাকর্মীরা নিজ দলের প্রধানের দিকনির্দেশনায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এজন্য কোনো একক ব্যক্তিকে জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড বলা, অন্য সকল দলের অংশগ্রহণকে অস্বীকার করার নামান্তর।

‎‎

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা জাকির হোসাইন বলেন, জুলাই বিপ্লবকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, এবং এই বিপ্লব থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। জুলাই বিপ্লব যেমন তরুণদের নেতৃত্বে সংঘটিত হয়েছে, তেমনি ইসলামী বিপ্লবও আগামী দিনে তরুণদের মাধ্যমেই সংঘটিত হবে। সুতরাং আমাদের তরুণদেরকে আগামী দিনের বিপ্লবের নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসতে হবে।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন