হোম > রাজনীতি

কলকাতার পত্রিকার সাক্ষাৎকারটি ফেইক, ভুল-বোঝাবুঝি সৃষ্টির ষড়যন্ত্র

আমার দেশকে মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার

কলকাতার একটি গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারকে উদ্দেশ্যমূলক বলে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার রাতে আমার দেশকে যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, এটা এক ধরনের ষড়যন্ত্র। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য এমন কাজ করা হচ্ছে। এটা সঠিক নয়।

বিএনপি মহাসচিব বলেন, ‘‘ ওই নিউজটা ফেইক নিউজ। ওরা (পত্রিকাটি) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে এই মিথ্যা, বিভ্রান্তিকর সংবাদ তৈরা করা হয়েছে। ইদানীংকালে ভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি।

তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক নেতা এরকম অবান্তর কথা বলতে পারে? আপনি বলুন। এটা উদ্দেশ্যমূলক। কলকাতার ‘এই সময়’ আমি এই ধরনের কোনো কথা বলিনি।

পত্রিকাটি ‘বিএনপি-জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে’ প্রশ্ন মির্জার’ শিরোনামে বিএনপি মহাসচিবের সাক্ষাৎকার প্রকাশ করেছে।

তাতে ‘৩০টি আসন না দেওয়ায় পিআর নিয়ে বিএনপিকে চাপ সৃষ্টি করছে জামায়াত’ , আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে দেওয়া উচিতসহ দেশের রাজনীতি নিয়ে নানা বক্তব্য তুলে ধরা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল