হোম > রাজনীতি

কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার ফিরছেন খালেদা জিয়া

বশীর আহম্মেদ

বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ৫ মে’র পরিবর্তে ৬ মে (মঙ্গলবার) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরছেন। তার সঙ্গে দুই পুত্রবধূ (তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান) থাকবেন। তাদের অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। দেশে ফেরার পর বিএনপি প্রধানের নিরাপত্তার বিষয়টি ঘিরে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে আইন-শৃংঙ্খলা বাহিনী।

শনিবার পররাষ্ট্রমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে আনার জন্য কাতার সরকারের সঙ্গে তাদের রাজপরিবারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়। কয়েকদফা আলোচনা শেষে সন্ধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। খালেদা জিয়া কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ফিরছেন। ইতোমধ্যে বিমানটি লন্ডনে পাঠানো হয়েছে।

আগামী ৫ মে’র পরিবর্তে ৬ তারিখে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এ ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চিকিৎসা শেষে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দেশে ফিরছেন। এ লক্ষ্যে দলটির মহাসচিবের নেতৃত্বে ঢাকা মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে তিনি বলেন, বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত রাস্তার দু'ধারে দাঁড়িয়ে নেতাকর্মীরা শুভেচ্ছা জানাবেন। এসময় নেতাকর্মীরা একহাতে দলীয় পতাকা আরেক হাতে তাকে অভ্যর্থনা জানাবেন।

অসুস্থ জামায়াত আমিরের কিছু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের

নারী আসন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জামায়াতের

বিএনপি ক্ষমতায় আসায় দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: বরকতউল্লা বুলু

শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে

ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে: আসিফ মাহমুদ

হঠাৎ অসুস্থ জামায়াত আমির

নতুন দায়িত্বে সারজিস আলম

আ.লীগের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে: জামায়াত

পিলখানার ঘটনা ছিল সুপরিকল্পিত হত্যাকাণ্ড

রাষ্ট্রপতির আচরণ অগ্রহণযোগ্য: জামায়াত আমির