হোম > রাজনীতি

৭ দাবিতে দেশব্যাপী জাগপার কর্মসূচি

স্টাফ রিপোর্টার

সাত দফা দাবিতে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। সোমবার দুপুর ১২টায় সংগঠনটির পল্টন কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দলটির সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এই কর্মসূচি ঘোষণা করেন। ৭ দফা দাবি নিয়ে জাগপার পূর্বে প্রথম দফায় ৩ দিন এবং দ্বিতীয় দফায় ১২ দিনের কর্মসূচি পালন করেছে। এবার তৃতীয় দফায় দুই দিনের কর্মসূচি ঘোষণা করলো জাগপা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় ঢাকার যাত্রাবাড়ী মোড় থেকে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। একই সময়ে দেশের সব বিভাগীয় শহরে মানববন্ধন পালন করা হবে। বুধবার (১৫ অক্টোবর) জাগপার সব সাংঠনিক জেলা শহরে এই কর্মসূচি পালন করা হবে।

লিখিত বক্তব্যে রাশেদ প্রধান বলেন, শুধুমাত্র সইয়ের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন, ভবিষ্যতে অনিশ্চয়তার মুখে পড়তে পারে। শুধুমাত্র সই নয়, অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। একই সঙ্গে ওই আদেশের ওপর জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচনের দিন একইসঙ্গে গণভোট আয়োজন করা হলে, জাতীয় নির্বাচন মুখ্য এবং জুলাই সনদের গণভোট গৌণ হয়ে যাবে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, জুলাই গণহত্যার বিচার শুরু হয়েছে। কিন্তু এখনো পিলখানা গণহত্যা, শাপলা গণহত্যা, মোদিবিরোধী আন্দোলনের গণহত্যা, লগি-বৈঠা গণহত্যার বিচার দৃশ্যমান হয় নাই। আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমান হয় নাই। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করার জন্য কূটনৈতিক এবং আন্তর্জাতিক চাপ প্রয়োগের পদক্ষেপও দেখতে পাচ্ছি না। দল হিসেবে আওয়ামী লীগের বিচার কার্যক্রম শুরু হলেও আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি এবং ১৪ দল এখনো মুক্ত। জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের মত তাদেরও বিচার করতে হবে।

জাগপা মুখপাত্র বলেন, আওয়ামী আমলে ভারতের সঙ্গে সম্পাদিত গোপন অসম সব চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিল করা প্রয়োজন। বাংলাদেশের জনগণ ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন আর দেখতে চায় না। দেশের মানুষ আর নতুন করে স্বৈরাচার, ফ্যাসিস্ট, খুনি, চাঁদাবাজ, লুটেরা সরকার চায় না। তাই নতুন বাংলাদেশ গড়তে, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ মো. সফিকুল ইসলাম, মো. হাসমত উল্লাহ, প্রকাশনাবিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর জাগপা সভাপতি শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা