হোম > রাজনীতি

ইসলাম ছাড়া কোনো জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়: বুলবুল

স্টাফ রিপোর্টার

ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

শনিবার ঢাকা মহানগরীর ধানমন্ডি থানার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, পরিবারতন্ত্র এসব হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। ইসলামকে বাদ দিয়ে নিজস্ব কোন মতবাদে চলার সুযোগ নেই। যারা নিজস্ব মতবাদে বিশ্বাসী তারা আল্লাহর বিধান পালন করল না এবং মানল না।

জামায়াতে ইসলামীর ৪ দফা কর্মসূচির প্রথমটি হচ্ছে দাওয়াত ও তাবলিগ। দাওয়াতের মাধ্যমে আমরা মানুষের মাঝে ইসলামের শিক্ষা ও আদর্শ ছড়িয়ে দিতে কাজ করছি।

মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও ধানমন্ডি থানা আমির হাফেজ রাশেদুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য ও জোন সহকারী পরিচালক শেখ শরীফ উদ্দিন আহমদ, মহানগরী মজলিশে শূরা সদস্য ও জোন টিম সদস্য এডভোকেট জসিম উদ্দিন তালুকদার।

জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না

পিরোজপুরে ঘটনা তদন্তে জামায়াতের কমিটি, প্রতিবেদন দিতে হবে তিন দিনে

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির

সরকার দেশকে বিশ্বদরবারে হাস্যকর করে তুলেছে: শফিকুল ইসলাম মাসুদ

আইজিপিকে অপসারণ করতে হবে: খেলাফত আন্দোলন

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব ইনজিমামুল, সাংগঠনিক সম্পাদক মাহমুদ

সিপিবির কার্যালয়ে হামলা ও মুক্তিযোদ্ধার দাফনে বাধায় জেএসডির নিন্দা

‘সেদিন যে ছেলেটি লাশের ওপর নৃত্য করেছিল, সে-ই বাপ্পাদিত্য বসু’

শ্রমিকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে

‘স্বাধীন দেশে প্রথম ক্রসফায়ার করেছেন শেখ মুজিব’