হোম > রাজনীতি

জনগণের শক্তিতেই ক্ষমতায় আসবে বিএনপি: নীরব

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, বিএনপি জনগণের দল এবং জনগণের শক্তিতেই ক্ষমতায় আসবে বিএনপি।

বৃহস্পতিবার তেজগাঁও শিল্পাঞ্চল থানা দীপিকার মোড়ে ১৪ নং ইউনিট-বিএনপি ২৪ নং ওয়ার্ড আয়োজিত দোয়া ও ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নীরব বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও এই দেশের জনগণের দল। এই দলকে যারা ভয় পায় তারাই নির্বাচন আটকে দিতে চাচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের জনগণই নির্ধারণ করবে, কে দেশ পরিচালনায় যোগ্য, কারা দেশ পরিচালনা করতে পারে, কারা দেশ রক্ষা করতে পারে। তাই অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন। শেখ হাসিনা তিন টার্ম মানুষের ভোটের অধিকার দেয় নাই। আপনারা তো সেই একই পথে হাঁটছেন। মানুষ তাদের ভোটের অধিকার ফেরত চায়।

সাবেক এই যুবদলের সভাপতি আরও বলেন, এখন খালেদা জিয়া অসুস্থ তিনি লন্ডনের চিকিৎসা নিচ্ছেন। তারপরও তিনি বারবার বলছেন তিনি এদেশে ফিরে আসবেন। এই আন্দোলনের সময় তিনি বলেছিলেন বিদেশে আমার বন্ধু আছে কিন্তু প্রভু নাই। এমন একটা মানুষের আমরা চিকিৎসা দিতে পারিনি।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে নীরব বলেন, কোনো দুষ্কৃতকারী, অপকর্মকারী ও চাঁদাবাজির জায়গা বিএনপিতে নাই এবং হবে না। একথা সকল সময় মনে রাখবেন। সুতরাং কোনো চাঁদাবাজির জায়গা বিএনপিতে হবে না।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন