হোম > রাজনীতি

পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের মিছিল

স্টাফ রিপোর্টার

পবিত্র মাহে রমযানে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁসমূহ বন্ধ এবং অশ্লীলতা ও বেহায়াপনামুক্ত পরিবেশ নিশ্চিত করে রমযানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

বুধবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত রমজানের স্বাগত মিছিলে সংগঠনের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ এই আহ্বান জানান।

তিনি রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, পবিত্র রমজান মুসলিমদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও নৈতিকতার মাস। এ সময়ে সরকারকে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে, ভেজালমুক্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করে সাধারণ মানুষে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়সীমার মধ্যে রাখতে হবে। পবিত্র মাহে রমযানের পবিত্রতা রক্ষার্থে প্রয়োজনে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে।

সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও সাশ্রয়ী মূল্যে খাবারের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান সুলতান মাহমুদ।

রমজানকে কেন্দ্র করে সামাজিক সংহতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানান নেতৃবৃন্দ।

স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল, তথ্য-গবেষণা ও প্রযুক্তি সম্পাদক কামরুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, অর্থ ও কল্যাণ সম্পাদক আহমাদ শাফী, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তুহিন মালিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক আব্দুর রহমান, কার্যনির্বাহী সদস্য বি এম মাহদী আল হাসান, তানভীর আহমেদ শোভন প্রমূখ।

পোশাকশিল্পে অস্থিরতা দমনে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে

বৈষম্যের বিরুদ্ধে শ্রমিকের লড়াই মূলত আমাদের সবারই লড়াই: নাহিদ ইসলাম

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

পানি না দিলে ভারতকে করিডর-ট্রানজিট কোনোটিই নয়: নাহিদ ইসলাম

আলজেরিয়ার রাষ্ট্রদূতের কাছে জামায়াত আমিরের লেখা চিঠি হস্তান্তর

গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: ডা. শফিকুর রহমান

পত্রিকা ছেঁড়ার ঘটনায় উদ্বেগ, দায়িত্বশীল আচরণের আহ্বান ওলামা অ্যালায়েন্সের

লং মার্চ করে নয়, জুলাই সনদের সমাধান হবে সংসদে: রিজভী

গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির

আমার দেশ-এর কপি ছিঁড়ে মাহমুদুর রহমানের কণ্ঠরোধ করা যাবে না: যুব জাগপা