হোম > রাজনীতি

শিগগিরই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে: খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, খুব শিগগিরই আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা দেখতে পাবো। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খল ভাবে এগিয়ে চলাচলের জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে আহবান জানান তিনি।

বৃহস্পতিবার রাজধানীর ইন্জিনিয়ারিং ইনিস্টিউট মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যোগ দিয়ে তিনি এই আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, প্রতিবছর এই দিনটিতে আমাদের পরিবারে আসে বেদনার স্মৃতি হিসেবে। এই দিনে শুধু আমাদের পরিবার নয় বরং সমগ্র দেশ হয়ে ওঠে অবিভাবকহীন। আমাদের মাতৃভূমির জন্মের সাথে জড়িয়ে থাকা এই অবিচ্ছেদ্য নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যিনি চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে এই দেশের সাথে নাম অভিচ্ছেদ্য করেছেন। আবার সেই চট্টগ্রামে একসজন সফল সৎ নির্লোভ প্রেসিডেন্ট জীবন উৎসর্গ করেছেন।

খালেদা জিয়া বলেন, গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র, বিচার বিভাগের স্বাধীনতা স্বনির্ভরতার ও নিজস্ব জাতীয়তাবাদের রূপকার শহীদ জিয়া। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বোভৌমত্ব রক্ষার লড়াইয়ে জীবন উৎসর্গ করেছেন সেই গণতন্ত্র নিরবিচ্ছিন্ন যাত্রা আজও প্রতি পদে পদে বাধাগস্ত হচ্ছে। খুব শিগগিরই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃ প্রতিষ্ঠায় দেখতে পাবো।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন