হোম > রাজনীতি

দেশের কল্যাণে দ্রুত নির্বাচন দিন: আমিনুল হক

স্টাফ রিপোর্টার

চলতি বছরের মধ্যেই অন্তর্বর্তী সরকারকে একটি দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার কারণে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। নানান ষড়যন্ত্র চলছে। তাই দেশ ও দেশের মানুষের কল্যাণে দ্রুত সময়ের ভেতরে একটি নির্বাচন দিন।

রোববার মোহাম্মদপুর থানা ৩৪,২৯,৩১ ও শেরে বাংলা নগর থানার ২৭ নং ওয়ার্ডে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন,গত ছয় মাসে আমরা দেখেছি বাংলাদেশের কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এখনও পর্যন্ত স্থিতিশীলতা ফিরে আসে নেই। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। আজকে দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম বেড়েই চলেছে।

তিনি বলেন, বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সুন্দর ভাবে সংস্কারের মাধ্যমেই দেশ পরিপূর্ণ ভাবে মানুষের সেবায় নিয়োজিত থাকবে। আমরা চাই বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক। দেশে স্থিতিশীলতা ফিরে আসুক, যা সবার জন্যই মঙ্গল।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন