হোম > রাজনীতি

ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে বৃহত্তর জোট গড়তে চায় বিএনপি

সালাহউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি বৃহত্তর জোট গঠন করতে চায় বিএনপি।

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই ইচ্ছার কথা প্রকাশ করেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি। এই ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়, সেই বার্তাও দিতে চায় দলটি। এর মধ্য দিয়ে বৃহত্তর আন্দোলন ও নির্বাচনের জন্য একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম তৈরির ইঙ্গিত দিলেন তিনি।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠক প্রসঙ্গেও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, দল ও নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার বার্তা দিতেই হাইকমান্ডের এই বৈঠক। এটি অভ্যন্তরীণ সংহতি নিশ্চিত করার প্রচেষ্টার অংশ বলে তিনি উল্লেখ করেন।

তরুণ ও যুবকদের রাজনৈতিক ভাবনাকে ধারণ করে সামনের দিনে জাতি বিনির্মাণে কর্মসূচি প্রণয়নের কথা জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যনির্ভর।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা