হোম > রাজনীতি

মামুনুল হকের সঙ্গে ব্রিটিশ কূটনীতিকের বৈঠকে যেসব বিষয় উঠে এলো

স্টাফ রিপোর্টার

মামুনুল হকের সঙ্গে ব্রিটিশ কূটনীতিক কেট ওয়ার্ডের বৈঠক। ছবি: সংগৃহীত

খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য দূতাবাসের রাজনৈতিক কূটনীতিক মিস কেট ওয়ার্ড।

বুধবার (২২ জুলাই) সকালে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক আগ্রহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ মতবিনিময় হয়। আলোচনায় বাংলাদেশের চলমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট, সুশাসন, শিক্ষা, যুবসমাজের ক্ষমতায়ন, প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন এবং পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব উঠে আসে।

মামুনুল হক বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য নৈতিক মূল্যবোধসম্পন্ন, দক্ষ ও প্রযুক্তি সচেতন একটি প্রজন্ম গড়ে তোলা সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজন। তিনি শিক্ষা, সামাজিক সম্প্রীতি এবং জনগণের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

মিস কেট ওয়ার্ড বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে মামুনুল হকের দৃষ্টিভঙ্গি মনোযোগ সহকারে শোনেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ ভবিষ্যতেও পারস্পরিক বোঝাপড়া ও গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

বৈঠকে আমিরে মজলিসের পররাষ্ট্র সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন।

‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সরকার পরিচালনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন’

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ ও গণভিক্ষা কর্মসূচি ঘোষণা হাসনাত আবদুল্লাহর

অপরাধীদের আশ্রয় না দিয়ে হস্তান্তর করুন, ভারতকে দুদু

স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না

জাপানে ইসলামিক সেন্টারের চেয়ারম্যানের সঙ্গে জামায়াত নেতা মুজিবুর রহমানের সাক্ষাৎ

মিরপুরে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে মহানগর জামায়াত সেক্রেটারি

সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট আয়োজন জাতির সাথে তামাশা: রাশেদ প্রধান

শহীদ সাইফুল্লাহ মাসুমের পিতার ইন্তেকালে জামায়াত নেতৃবৃন্দের শোক

বরিশালে কর্মজীবী মা-বাবা ও শিশুদের জন্য যাত্রা শুরু করল ‘ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুল’