হোম > রাজনীতি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া আয়োজনের আহ্বান ডাকসুর

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সারা দেশের ছাত্রসমাজকে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

শনিবার ডাকসুর সাধারণ সম্পাদক এস. এম. ফরহাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়—বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে বেগম খালেদা জিয়া সংগ্রামী পথচলার এক অনন্য প্রতীক। দৃঢ় মনোবল, অদম্য সাহস ও নেতৃত্বের গুণে তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ফরহাদ বিবৃতিতে উল্লেখ করেন, গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদী দমনপীড়ন, গুম-খুন, বিচারিক হত্যাকাণ্ড ও রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে তিনি সবসময় উচ্চকণ্ঠ ছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। বাংলাদেশের স্থিতিশীলতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাজনৈতিক সহাবস্থান ও ভবিষ্যতের শান্তির জন্য তাঁর সুস্থতা অত্যন্ত প্রয়োজনীয়।

দেশব্যাপী দোয়ার আহ্বান জানিয়ে ডাকসু জিএস বলেন, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘ সুস্থতা এবং দেশ-জাতির সেবায় পুনরায় ভূমিকা রাখার তাওফিকের জন্য দোয়া ও প্রার্থনা করুন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা