হোম > রাজনীতি

ইইউ ও ৮ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত

স্টাফ রিপোর্টার

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর প্রতিনিধিদল, স্পেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড ও নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।

বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, এনসিপি প্রতিষ্ঠার প্রেক্ষাপট, দলটির প্রস্তাবিত সংস্কারসমূহ ও জুলাই গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনসহ পতিত শেখ হাসিনা সরকারের অন্যান্য গুরুতর অপরাধগুলোর বিচার নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

মঙ্গলবার ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও বাংলাদেশে ইইউ প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলারের বাসভবনে এ বৈঠক হয়।

এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে এনসিপির প্রতিনিধিত্ব করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

এদিকে, বাংলাদেশে ইইউ দপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সঙ্গে গভীর মতবিনিময় হয়েছে। এনসিপি নেতারা তাদের দলের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকারের বিষয়ে আলোচনা করেছেন। অপরদিকে ইইউ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থনের কথা জানিয়েছে।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন