হোম > রাজনীতি

মক্কা-মদিনায় হুতি বিদ্রোহীদের হামলার প্রতিবাদে আহলে হাদিসের মানববন্ধন

স্টাফ রিপোর্টার

পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীকে (সা.) লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা ও আগ্রাসনের প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ও তাদের যুবসংগঠন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ।

শুক্রবার কেন্দ্রীয় জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে এবং ঢাকা মহানগর দক্ষিণের ব্যবস্থাপনায় রাজধানীর বংশালের নর্থ সাউথ রোডে বাদ জুমা এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক বলেন, “মক্কা-মদীনা মুসলিম উম্মাহর মূল কেন্দ্রবিন্দু। এর ওপর হামলা মানে সমগ্র মুসলিম উম্মাহর ওপর আঘাত। আমরা ইয়েমেনের হুতিদের এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, মক্কা-মদীনার নিরাপত্তা ও পবিত্রতা রক্ষায় সৌদি সরকারের যেকোনো পদক্ষেপের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে।

জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুহাম্মদ আসাদুল ইসলাম বলেন, ইরানের পৃষ্ঠপোষকতায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে বলে আমরা মনে করি। এখন মক্কা-মদিনাকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের নেতৃত্বে বাংলাদেশের মানুষ সব সময় সৌদি আরবের পাশে থাকবে।

মানববন্ধনে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় জমঈয়তের সহ-সভাপতি মুহাম্মদ আওলাদ হোসেন, সহ-সভাপতি শায়খ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, যুগ্ম সেক্রেটারি জেনারেল শায়খ ড. মুজাফফর বিন মহসিন, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মো. আকমল হোসেন, কেন্দ্রীয় দাওয়াহ বিভাগের সহযোগী সেক্রেটারি শায়খ ইসহাক এরশাদ মাদানী, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি শায়খ শামসুল হক শিবলী, উপদেষ্টা শায়খ হোসাইন বিন সোহরাব মাদানী ও শায়খ আবু হানিফ মাদানী।

এছাড়া জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শায়খ আব্দুল্লাহিল হাদী, ঢাকা মহানগর দক্ষিণের শুব্বান বিষয়ক সেক্রেটারি হাফেজ ওয়াসিম উদ্দীন সজীব এবং ঢাকা মহানগর দক্ষিণ শুব্বানের সভাপতি শায়খ আল-আমীন মাদানীসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেন।

এদিকে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে একই দিনে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে জমঈয়তে আহলে হাদীস ও শুব্বানের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ সময় বিভিন্ন মসজিদের জুমার খুতবায় পবিত্র মক্কা-মদীনার মর্যাদা ও নিরাপত্তা রক্ষা, মুসলমানদের করণীয় এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, সাজানো মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির

দুর্গাপূজার নিরাপত্তায় এখনই প্রস্তুতি নিতে হবে: আসিফ মাহমুদ

শ্রমিকদের অধিকার ও চাকরির নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিতে হবে: আতিকুর রহমান

বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি: মঈন খান

মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের

বিমানবন্দরের অব্যবস্থাপনার দায় আড়াল করতে আখতারুজ্জামানকে গ্রেপ্তার

তিন মাসের মধ্যে দেশ থেকে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

প্রবাসীদের অধিকার রক্ষায় প্রয়োজনে শহীদও হতে পারি: আখতারুজ্জামান

মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ

রাড্ডাকাণ্ডের সব দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে: মামুনুল হক