হোম > রাজনীতি

রংপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এটিএম আজহারুল ইসলাম

রংপুর অফিস

ছবি: আমার দেশ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র কমিটির নায়েবে আমির রংপুর ২ বদরগঞ্জ তারাগঞ্জ আসনের মনোনীত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আঞ্জুমান সুলতানা’র কাছে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমির কামরুজ্জামান, নায়েবে আমির শাহ মোঃ রুস্তম আলী, জেলা জামাতে ইসলামিক সদস্য মাওলানা মোঃ আব্দুল হান্নান, উপজেলা সেক্রেটারি মাওলানা মিনাজুল ইসলামী ছাত্রশিবির উপজেলা সভাপতি মুজাহিদুল ইসলামসহ উপজেলা জামায়াতের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নির্বাচনে কোনো আশঙ্কা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এটিএম আজহার বলেন, ‘১৬ কোটি মানুষের বাহিরে আমি না। ভয় ভীতি আশঙ্কা করে চললে তো আর হবে না। আশঙ্কার বিষয়টি আমাকে এককভাবে ভাবলে হবে না। নির্বাচন কমিশনকে নিরাপত্তার বিষয়টি দেখতে হবে।’

তিনি বলেন, আল্লাহর ওপর ভরসা রেখে জনগণের সমর্থন নিয়ে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। নির্বাচিত হতে পারলে দুর্নীতি নির্মূল, সন্ত্রাস ও অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখব। রংপুর-২ আসনের মানুষের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রধান অঙ্গীকার।

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান