হোম > রাজনীতি

নববর্ষ উপলক্ষে সবাইকে জামায়াত সেক্রেটারির শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত

ঈসায়ী নববর্ষ উপলক্ষে দেশবাসীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার গণমাধ্যমে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পুরোনো বছরের সব দুঃখ-কষ্ট ও হতাশা পেছনে ফেলে নতুন বছর আমাদের জীবনে শান্তি, ন্যায়বিচার, মানবিকতা ও কল্যাণ বয়ে আনুক- এটাই আমাদের কামনা। একটি বছর আমাদের জীবনের নানা অভিজ্ঞতা, সাফল্য ও ব্যর্থতার স্মৃতি বহন করে। নতুন বছর সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক পরিবর্তনের সুযোগ সৃষ্টি করে। ঈসায়ী নববর্ষ উপলক্ষে আমি দেশবাসীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমি আশা করি, নতুন বছরে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক সম্প্রীতি, সুবিচার ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে। একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করব।

ঈসায়ী নববর্ষ দেশবাসী সবার জীবনে কল্যাণ, সুস্থতা ও নিরাপদ ভবিষ্যৎ বয়ে আনুক আল্লাহ তাআলার নিকট সেই দোয়া কর

স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে না

রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

দলীয়করণ অব্যাহত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার

সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

আসিফ মাহমুদের বিরুদ্ধে এআই প্রোপাগান্ডার একই হিসাব দুদকের অভিযোগে

সর্বজনীন শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়: রিজভী

‘আমিও ফুটবল খেলতে পারি, বল গোলবারে ঢোকে কি না, দেখা যাবে ইনশাআল্লাহ’

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে: এটিএম আজহারুল

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন