হোম > রাজনীতি

নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রা শুরু করেছি: জামায়াত সেক্রেটারি

‘ব্রেস্ট ক্যানসার’ সচেতনতামূলক ক্যাম্পের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

মানব সেবার মহান আদর্শে সবাইকে নিবেদিত হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, জামায়াত আমির দেশবাসীকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, জনগণ যদি ভোটের মাধ্যমে দেশ পরিচালনার সুযোগ দেন তাহলে আমরা শাসক হবো না, সেবক হবো। আমরা একটি সমৃদ্ধ দেশ গড়ে তুলবো।

গোলাম পরওয়ার বলেন, গত ফ্যাসিবাদী হাসিনার সময়ে মনুষ্যত্ব ধ্বংস হয়ে গেছে। সেটাকে বিদায় দিয়ে ছাত্র-জনতার এক সাগর রক্ত, হাজারো মানুষের পঙ্গুত্বের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রা শুরু করেছি। একটি মানবিক দেশ গড়ে তুলবো।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে ডিসিসি নর্থ সুপার মার্কেট পার্কিং জোনে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগ আয়োজিত দুইন দিনব্যাপী ‘ব্রেস্ট ক্যানসার’ সচেতনতামূলক ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে নৈতিকতা সমৃদ্ধ উৎপাদনমুখী আধুনিক শিক্ষায় মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা হবে। আমরা দুর্নীতিমুক্ত সমাজ ও অর্থনীতি প্রতিষ্ঠা করবো। স্বাস্থ্যসেবা, রোগগ্রস্ত, দুস্থ, আর্ত-মানবতার পাশে দাঁড়াবে রাষ্ট্র। জামায়াতে ইসলামী যেহেতু কল্যাণ রাষ্ট্র গড়তে চায়, তারই একটি উদাহরণ হিসেবে ঢাকা ও দেশবাসীর কাছে উৎসাহিত ও অনুপ্রাণিত করতে ‘ব্রেস্ট ক্যানসার’ সচেতনতামূলক এ ধরনের আয়োজন করা হয়েছে। এটা ব্যতিক্রমধর্মী আয়োজন। এজন্য আয়োজকদের জন্য কৃতজ্ঞতা। মানব সেবার মহান আদর্শে সবাইকে নিবেদিত হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দিকা, ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. খালিদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পরামর্শ দেয়া হয়। বৃহস্পতিবার এবং কাল শুক্রবার বেলা ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই ক্যাম্প চলবে

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা