হোম > রাজনীতি

বরিশাল-৩ আসনে মনোনয়ন জমা দিলেন ব্যারিস্টার ফুয়াদ

স্টাফ রিপোর্টার

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আব্দুল্লাহ মনোনয়নপত্র দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. খায়রুল আলম সুমনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়ন ফরম জমা দিতে এসে সাংবাদিকদের ব্যারিস্টার ফুয়াদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও আইনশৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থতার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজি, গুন্ডামি ও মাস্তানি বেড়ে চলেছে।

তিনি বলেন, একটি ভালো ও সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হলো আইনশৃঙ্খলা রক্ষা। কিন্তু সরকারের সংশ্লিষ্ট বাহিনী থেকে এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। ফলে চাঁদাবাজি, গুন্ডামি ও মাস্তানি অব্যাহত রয়েছে। এটি খুবই দুঃখজনক।

ব্যারিস্টার ফুয়াদ আরও জানান, আমরা ইতোমধ্যেই অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে সতর্ক করেছি এবং অপরাধীদের গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছি। নতুবা, এই পরিস্থিতি পুরো নির্বাচনের জন্য গুরুতর হুমকিস্বরূপ হতে পারে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বিপন্ন হতে পারে।

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান