হোম > রাজনীতি

ঋণখেলাপিদের মনোনয়ন দিবে না বিএনপি: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

জনপ্রতিনিধি নির্বাচনে বিএনপি কখনও ঋণখেলাপিদের মনোনয়ন দিবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানীতে 'হোয়াইট পেপার কমিটি ২০২৪'-এর এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আগামীদিনে রাজনীতিতে সংস্কার, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় বিএনপি। নির্বাচনের পরে সংসদেই সংস্কারের সব বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি।

দ্রুত নির্বাচনের জন্য কেন অন্তর্বর্তী সরকারকে চাপ দেয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি একটি নির্বাচিত সরকার সব ধরনের সংস্কার করতে পারে। কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসে। অতীতের সব ভুল শুধরে সেগুলো থেকে শিক্ষা নিয়ে বিএনপি নীতিমালা সাজাচ্ছে।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আগামীতে আওয়ামী লীগ নির্বাচন আসবে কি-না তা দেশের জনগণই ঠিক করবে।

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান