হোম > রাজনীতি

গণঅধিকার পরিষদের নেতার ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

গণঅধিকার পরিষদ টুঙ্গিপাড়া পৌরসভার আহ্বায়ক মো. সাকিবের ওপর বর্বরোচিত হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। মঙ্গলবার গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে বিষয়টি জানিয়ছেন।

এর আগে সোমবার স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর ছোট ভাই সাগর ও পৌর যুবদলের সভাপতি তাইজুলের নেতৃত্বে ৩০-৪০ জন লোক মিলে শাকিবের ওপর বর্বরোচিত হামলা করে মৃত ভেবে ডাস্টবিনের পাশে ফেলে দেয়।

গণঅধিকার পরিষদের নেতারা বলেন, সাকিবের ওপর স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীর বর্বরোচিত হামলা আওয়ামী ফ্যাসিবাদের লক্ষণ। আওয়ামী লীগ যেভাবে অন্যায়ভাবে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা করে ঠিক সেভাবেই স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। ১৬ বছর আওয়ামী জুলুমের শিকার বিএনপির নেতাকর্মীদের দ্বারা এমন জালেমি আচরণ অপ্রত্যাশিত। ভুলে যাবেন না আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের লড়াই থেকেই গণঅধিকার পরিষদের জন্ম, প্রয়োজনে নব্য জালিমদের বিরুদ্ধেও আবার নতুন লড়াই শুরু হবে।

এর আগেও পটুয়াখালী, বাকেরগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াসহ বিএনপির নেতাকর্মীদের দ্বারা কয়েকটি জেলায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। নেতারা অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে রাষ্ট্রীয় আইনে বিচারের দাবি জানান।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি