হোম > রাজনীতি

গণতান্ত্রিক সংস্কৃতি চালু রাখতে সকল দলের প্রতি সালাহউদ্দিনের আহ্বান

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার

রাজনৈতিক মতপার্থক্য এবং বিতর্ক থাকলেও পারস্পরিক সম্মান ও আলোচনার মাধ্যমে একটি সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এই আহ্বান জানান। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানাতে এনসিপির প্রতিনিধিদল এই সাক্ষাতে অংশ নেয়।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “বিএনপির মূল লক্ষ্য ছিল একদলীয় বাকশাল ব্যবস্থা বিলুপ্ত করে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আমাদের ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর ধারণা এই ভূখণ্ডের সব মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। মহান গণঅভ্যুত্থানে শহীদদের একটি বড় প্রত্যাশা ছিল, আমরা যেন গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা ও লালন করি।”

তিনি আরও বলেন, “জাতীয় নাগরিক পার্টির তরুণ বন্ধুরা আজ প্রমাণ করলেন যে রাজনীতির মাঠে মতভেদ থাকলেও সৌহার্দ্যপূর্ণ আলাপ-আলোচনা এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখা সম্ভব। এই পরিবর্তন আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এই গণতান্ত্রিক সংস্কৃতি চালুর মধ্য দিয়ে আমরা অতীতের অগণতান্ত্রিক অপসংস্কৃতিকে মুছে ফেলতে পারব।”

বিএনপির এই নেতা বিশ্বাস করেন, একটি শক্তিশালী রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিবাদী রাজনীতিকে বিলুপ্ত করা সম্ভব।

এদিকে, এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “আমরা বিশ্বাস করি বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করে দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাবে।” তিনি আরও যোগ করেন, “আমাদের মনে হয়, শেখ হাসিনা শুধু গণতন্ত্রই নষ্ট করেননি, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে পারে, সেই সংস্কৃতিও ধ্বংস করে দিয়েছেন।”

সারজিস আলম বলেন, "যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের মতের অমিল থাকতে পারে, কঠোর সমালোচনাও থাকতে পারে। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়া আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, তা বাস্তবায়ন করা সম্ভব নয়। দলগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক রাজনৈতিক সংস্কৃতি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা একসঙ্গে সব ষড়যন্ত্র মোকাবিলা করে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাব।"

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল