হোম > রাজনীতি

আজই মিলবে উত্তর, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী কে?

১২টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

আমার দেশ অনলাইন

রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকেই রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করা হবে। এরপর দলের পক্ষ থেকে জমা দেওয়া হবে মনোনয়নপত্র।

দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কার নাম চূড়ান্ত করা হবে, তা নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ আগস্ট। ফলে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই বিএনপির প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এর আগে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় আসে। তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি।

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

সংখ্যাগরিষ্ঠতার ভূতে গণবিরোধী কাজ করছে সরকার: গোলাম পরওয়ার

সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে

রাষ্ট্রপতির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাদের সৌজন্য সাক্ষাৎ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জামায়াতের

সরকার কালাকানুন চাপালে অনিবার্য পরিণতির আরেকটা নতুন মাত্রা হবে

এক দফার হুঁশিয়ারিতে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না

জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়িয়ে জনগণের ওপর বোঝা চাপানো হয়েছে

গভীর রাতে জ্বালানি তেলের দাম বাড়ানো জনগণের সঙ্গে প্রহসন