হোম > রাজনীতি

কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করছে

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

আতিকুর রহমান নগরী

জুলাই সনদে স্বাক্ষরই জাতীয় ঐক্য নয়, জাতীয় ঐক্যের নামে জাতীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সমাজের সব অংশের মানুষ একত্রিত হয়ে লড়াই করার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়। ঐক্যবদ্ধভাবে মানবিক রাজনীতি প্রতিষ্ঠা করবে জাতীয় শ্রমিক শক্তি। শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমে শ্রমিকরা সবথেকে বেশি নির্যাতিত হয়েছিল। জাতীয় শ্রমিক শক্তি সারা বাংলাদেশের শ্রমিকদের মুক্তি এবং মর্যাদা প্রতিষ্ঠিত করবে।’

শুক্রবার (১৭ অক্টোবর)রাজধানীর বাংলামোটরে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে, এটা জাতীয় ঐক্য নয়। সমাজের সব শ্রেণির মানুষের সম্মিলিত স্বার্থের ভিত্তিতে লড়াই-ই হলো জাতীয় ঐক্য।

এ সময় কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, জাতীয় ঐকমত্য কমিশনে শ্রম কমিশন ও স্বাস্থ্য কমিশন নিয়ে আলোচনা হয়নি।

বক্তব্য শেষে জাতীয় শ্রমিক শক্তির মুখ্য সংগঠক, সদস্য সচিব ও আহ্বায়কের নাম ঘোষণা করেন নাহিদ ইসলাম।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা