হোম > রাজনীতি

ঈদের বিভিন্ন দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের শোক

স্টাফ রিপোর্টার

ঈদের দিন দেশের নানা প্রান্তে বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।

রোববার সকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, কুমিল্লার পদুয়াবাজার রেলগেটে যে দুর্ঘটনা ঘটেছে তাতে কেবলই লাইনম্যানের ওপরে দায় চাপানোর সুযোগ নাই। এখানে ব্যবস্থাপনাগত সমস্যা খতিয়ে দেখতে হবে। রেলের অব্যবস্থাপনার কারণে ঈদের ছুটিতে বাড়িতে ফেরা নাগরিকদের জীবনহানীর এই মর্মান্তিক ঘটনা আমাদেরকে উদ্বিগ্ন করেছে।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সকলকে সতর্কতার সাথে চলাচল করার অনুরোধ করছে, ঝুঁকি এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে। যারা নিহত হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছে, পরিবারবর্গের সাথে সহমর্মিতা ও সমবেদনা প্রকাশ করছে।

কর্মসংস্থান সৃষ্টির বদলে সরকার বেকার সমস্যাকে প্রকট করে তুলছে: মঞ্জু

‘বর্তমান বাস্তবতা বিবেচনা না করে পুরোনো ফরমুলায় মজুরি নির্ধারণ বৈষম্যমূলক’

রাষ্ট্রায়ত্ত শিল্প বেসরকারিকরণ বন্ধ করুন: শ্রমিক মজলিস

ইসলামের নীতি-আদর্শে গুণান্বিতদের মাধ্যমেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে: চরমোনাই পীর

বিদ্যুৎ-জ্বালানি সংকট সমাধানে সরকারের প্রতি মামুনুল হকের আহ্বান

চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র গড়ার ঘোষণা এমপি মাসুদের

জনজীবনের জরুরি সংকটে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি

মক্কা চুক্তি জাতীয় স্বার্থে নতুন দিগন্ত খুলবে

‘ছায়া সিটি করপোরেশন প্রশাসন’ গঠনের ঘোষণা সেলিম উদ্দিনের

তৃণমূল দায়িত্বশীলদের যোগ্য হতে হবে: গোলাম পরওয়ার