হোম > রাজনীতি

একই দিনে গণভোটের ঘোষণা জাতির নিকট গ্রহণযোগ্য হয়নি

জামায়াতের নির্বাহী পরিষদ

স্টাফ রিপোর্টার

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজনের ঘোষণা জাতির নিকট গ্রহণযোগ্য হয়নি এবং গণদাবি মানা হয়নি বলে জানিয়েছে জামায়াতের নির্বাহী পরিষদ ।

বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টার ভাষণ পর্যালোচনা করে বলা হয়, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজনের ঘোষণা জাতির নিকট গ্রহণযোগ্য হয়নি এবং গণদাবি মানা হয়নি।

এছাড়াও দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উদ্ভূত প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে দেশ ও জাতির কল্যাণ, ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা এবং আগামীর বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়।

বিনা বিচারে কোনো হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয়

খাল খনন পানি ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনবে

এনসিপি ২০৩৬ সালের মধ্যে সরকারি দল হওয়ার স্বপ্ন দেখে: সারজিস

১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী তালিকায় আছেন যারা

কোনো অপশক্তি কোরআনের আলো নেভাতে পারবে না

দেশের সেবায় জান-মালের কুরবানির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

আজ দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

স্থায়ী বন্ধুত্ব চাইলে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে

সীমান্তে দুই বাংলাদেশি হত্যার প্রতিবাদে জেডিপির বিক্ষোভ