হোম > রাজনীতি

এই মুহূর্তে জাতীয় নির্বাচনের পরিবেশ নেই: নুর

স্টাফ রিপোর্টার

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, এই মুহূর্তে জাতীয় নির্বাচনের পরিবেশ নেই। তাই আগে স্থানীয় নির্বাচন হলে প্রশাসনের নিরপেক্ষতা ও সক্ষমতা পরীক্ষা হবে। মানুষও ভোট দেবার সুযোগ পাবে। এর আগে ইসির সঙ্গে দেখা করে জামায়াতে ইসলামীও একই কথা বলেছিলেন। তবে বাম গণতান্ত্রিক জোট সংস্কার ও স্থানীয় সরকারের নির্বাচন আগে করার দোহায় দিয়ে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত না দ্রুতি করার দাবি জানিয়েছিলেন।

বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে পরিষদ নেতাদের বৈঠকের পর সাংবাদিকেদের এসব কথা জানান নুরুল হক নুর।

বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা স্থগিত করে দলটিকে ভোটের মাঠের বাইরে রাখার দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ।

প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দলের সভাপতি বলেন, আওয়ামী লীগ ও তার জোটের কোনো দল যেন নির্বাচনে অংশ নিতে না পারে, সেই কথা কমিশনকে জানানো হয়েছে।

ইসিতে দল নিবন্ধনের শর্তকে ইতিবাচক উল্লেখ করে গত নির্বাচনের আগে নামসর্বস্ব যেসব দলের নিবন্ধন আছে ভোটের আগে তাদেরটা বাতিল করার দাবি জানিয়েছেন দলটির নেতারা। পাশাপাশি বিগত নির্বাচনগুলোয় যারা প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন, তারা যেন এবার দায়িত্বে না থাকে তা উল্লেখ করেন তারা।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান