হোম > রাজনীতি

আ.লীগের নাশকতার প্রতিবাদে জেডিপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)।

সোমবার রাত ৯টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে দলটির নেতারা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতা প্রতিহত করার প্রশ্নে দেশে জাতীয় ঐক্য রয়েছে। শেখ হাসিনা আর দেশে ফিরবেন না। অথচ তার ফিরে আসার আশায় তৃণমূলের কর্মীরা গিনিপিগের মতো ব্যবহৃত হচ্ছেন। পলাতক নেতাদের প্ররোচনায় নাশকতায় জড়িয়ে শেষ পর্যন্ত এসব কর্মীকেই গ্রেপ্তার হয়ে জেলের ভাত খেতে হবে। তাই অর্থের বিনিময়ে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে নিজেদের ভবিষ্যৎ ধ্বংস না করতে তৃণমূলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।

বিক্ষোভ মিছিলে জেডিপি ও দলটির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রমঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় এনসিপির কমিটি, চেয়ারম্যান নাহিদ

গঙ্গা পানিচুক্তি নিয়ে সংসদে আলোচনা চায় বিরোধী দল

নাশকতা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি

সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ

১৯ ডিসেম্বর ঢাকায় জাতীয় কনভেনশন করবে ইসলামী ঐক্যজোট

পশ্চিমা নারীবাদের ‘অশুভ খপ্পর’ থেকে রক্ষায় সচেতনতার আহ্বান চরমোনাই পীরের

হাসিনা তার আশ্রয়দাতাকে নিয়েই দেশে ফিরবেন কিনা মানুষের মনে প্রশ্ন: রিজভী

হাসিনার পাসপোর্ট আবেদন প্রসঙ্গে যা বললেন জামায়াত নেতা জুবায়ের

ব্যবসায়ী শামীমকে ‘গুমের’ সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি এমপি আরমানের

হাসিনা এখন কেন বিদেশি রাজনীতিকদের কাছে ধরনা দিচ্ছেন, প্রশ্ন রিজভীর