হোম > রাজনীতি

অভিনেত্রী বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা মহিলা জামায়াতের

স্টাফ রিপোর্টার

ইতালির ভেনিসে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাওয়া বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের সদস্যদের ওপর একদল দুর্বৃত্তের সংঘবদ্ধ হামলা, হেনস্তা ও কুৎসিত আচরণের ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ ।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের মহিলা বিভাগের প্রচার বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু এমপি এই প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি বলেন, বিদেশের মাটিতে গিয়ে একজন নারী শিল্পী ও তার পরিবারের ওপর এ ধরনের সংঘবদ্ধ হামলা, গায়ে ডিম-পানি নিক্ষেপ এবং প্রকাশ্যে হেনস্তা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। রাজনৈতিক মতপার্থক্য যত গভীরই হোক, তা কাউকে গায়ে হাত তোলার বা প্রকাশ্যে অপমান করার অধিকার দেয় না।

তিনি আরো বলেন, জুলাই আন্দোলনে অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজমেরী হক বাঁধন ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে নেমেছিলেন। এমন একজনের ওপর হামলা শুধু ব্যক্তি-আক্রমণ নয়, বরং ভিন্নমত দমনের একটি ভয়ংকর নজির হয়ে থাকবে।

জামায়াতে ইসলামী মহিলা বিভাগ অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে ইতালীয় প্রশাসনের কাছে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছে। একই সঙ্গে ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসকে অবিলম্বে বাঁধন ও তার পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে।

মহিলা বিভাগীয় প্রচার সেক্রেটারি তার বিবৃতিতে অভিনেত্রী বাঁধন ও তার পরিবারের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, মতপ্রকাশের স্বাধীনতা, নারীর মর্যাদা ও নাগরিক নিরাপত্তার প্রশ্নে জামায়াতে ইসলামী সবসময় সোচ্চার থাকবে।

জেলা পরিষদের প্রশাসকেরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না: নাহিদ ইসলাম

এই সংসদের কোনো মূল্য নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ

আসামে মুসলিমদের ১১০০ ঘরবাড়ি ও ১০টিরও বেশি মসজিদ উচ্ছেদে বিরোধীদলীয় নেতার তীব্র ক্ষোভ

পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাস দমনে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের

আমাদের লাগবে মিলাদ পড়ানোর হুজুর, রাষ্ট্র গঠনে আলেমদের কাজ কী—কেন বললেন এনসিপির মাওলানা মাহদি

আ.লীগের সঙ্গে ‘আঁতাত’ নিয়ে প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ

বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি: রিজভী

জামায়াত মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে

জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড

আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ