হোম > রাজনীতি

ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে সাত দফা ঘোষণা

স্টাফ রিপোর্টার

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশ থেকে ৭দফা দফা ঘোষণা দেয়া হয়েছে। শুক্রবার বিকালে রাজধানীর ঐতিহাসিক শাহবাগ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনটির সহ সভাপতি মুনতাছির আহমাদ।

সাত দফা ঘোষণা হলো-২৪ পরবর্তী নতুন বাংলাদেশে যেনো কোন নির্বাচিত স্বৈরাচার, দুর্নীতিবাজ, লুটেরা ও সন্ত্রাসী শ্রেণি রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করতে না পারে এবং একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে না পারে সে জন্য প্রয়োজনীয় মৌলিক রাষ্ট্র সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে এবং ছাত্রজনতার প্রত্যাশার প্রতিফলন স্বরূপ শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে।

নতুন রাজনৈতিক বন্দোবস্তে আগামী জাতীয় নির্বাচনে তরুণ প্রজন্মের প্রতিটি ভোটের মূল্যায়ন, ফ্যাসিজমের পুনরাবৃত্তি রোধ এবং জাতীয় সরকার গঠনে সংসদের প্রস্তাবিত উভয় কক্ষে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।

জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে বৈষম্যহীন শোষণ নিপীড়ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনিভিত্তি নিশ্চিত করতে হবে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন এবং ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা বাস্তবায়নে ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি এবং সন্ত্রাসী কার্যক্রম রোধ, রাজনৈতিক সহনশীলতা ও সহাবস্থান তৈরি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত এবং জাতীয় পর্যায়ে সৎ, যোগ্য ও আদর্শ নেতৃত্ব তৈরিতে সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। একইসাথে ঘোষিত ডাকসু, জাকসু ও রাকসুতে তফসিল অনুযায়ী যথাসময়ে নির্বাচন আয়োজন করতে হবে।

পতিত ফ্যাসিবাদ এবং পিলখানা, শাপলা ও জুলাই সহ সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। এবং বিদেশে পালাতক অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচার ও শাস্তি নিশ্চিতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে হবে।

দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও খুনখারাবি রোধে প্রশাসনকে কার্যকর দায়িত্ব পালন করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সিএসএফের দায়িত্ব পালন করা সেই তারিক এবার ছাত্রদলের শীর্ষ পদপ্রত্যাশী

সংস্কার থেকে পেছালে ফের অভ্যুত্থান: হাসনাতের হুঁশিয়ারি

১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক মঙ্গলবার

শিরকমুক্ত ও শালীনভাবে র‌্যালি করার আহ্বান হেফাজতের

নেপালের নির্বাচনে সফল জেন-জি, বাংলাদেশে কেন হোঁচট খেল

‘সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব’

এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ

সংসদে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা চান বিরোধীদলীয় নেতা

বারবার অনুরোধ সত্ত্বেও আমাকে বলার সুযোগ দেওয়া হলো না

গণভোটের রায় না মানলে সরকারকে ‘অবৈধ ঘোষণা’ করে আন্দোলন: এনসিপি