হোম > রাজনীতি

রাশিয়ার জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছা বার্তা হস্তান্তর

বিশেষ প্রতিনিধি

রাশিয়ান ফেডারেশনের জাতীয় দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল যোগদান করেন।

ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিনের আমন্ত্রণে ওই অনুষ্ঠানে যোগ দেয়া দুই সদস্যের জামায়াত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ তাহের।

এ সময় ডা. সৈয়দ আব্দুল্লাহ তাহের রাশিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে একটি শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন।

প্রতিনিধি দলের অপর সদস্য হলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন