হোম > রাজনীতি

বাণিজ্যিক সংগঠনগুলোকে রাজনীতিমুক্ত রাখতে হবে: নেজামে ইসলাম পার্টি

স্টাফ রিপোর্টার

ফ্যাসিবাদী আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে বাণিজ্যিক সংগঠনগুলোকে দলীয়করণের খেসারত এখন দেশের শিল্প ও ব্যবসা-বাণিজ্য খাতকে দিতে হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

দলটির নেতারা বলেছেন, রাজনৈতিক প্রভাব ও দলীয় আনুগত্যের ভিত্তিতে এসব সংগঠনের নেতৃত্ব নির্বাচন করায় ব্যবসায়ীদের সমস্যা সমাধানের পরিবর্তে দলীয় তোষণই হয়ে উঠেছিল তাদের অন্যতম প্রধান লক্ষ্য।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলের (ভারপ্রাপ্ত) আমির আল্লামা আবদুল কাইয়ূম সোবহানী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার এসব কথা বলেন।

তারা বলেন, বাণিজ্যিক সংগঠনগুলো ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের স্বার্থ রক্ষা এবং তাদের সমস্যা সমাধানে কাজ করার কথা।কিন্তু দীর্ঘদিন রাজনৈতিক প্রভাব ও দলীয়করণের কারণে এসব সংগঠন তাদের মূল দায়িত্ব থেকে সরে গেছে। এর ফলে দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তারা বলেন, বর্তমান সরকারকে বাণিজ্যিক সংগঠনগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে প্রকৃত ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের স্বার্থে কার্যকর ভূমিকা রাখার পরিবেশ তৈরি করতে হবে।শুধু নেতৃত্ব পরিবর্তন করলেই হবে না।দলীয় আনুগত্যের পরিবর্তে যোগ্যতা,সততা ও ব্যবসায়ীদের আস্থার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

নেজামে ইসলাম পার্টির নেতারা আরো বলেন, এই সমস্যার স্থায়ী সমাধান করতে না পারলে বর্তমান সরকারও শিল্প ও ব্যবসা খাতের সংকট সমাধানে নিজেদের ব্যর্থতা প্রমাণ করবে।দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে অবিলম্বে বাণিজ্যিক সংগঠনগুলোর সংস্কার ও দলীয় প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি।

কাজের মাধ্যমেই ঢাকাকে বদলে দিতে চাই: সেলিম উদ্দিন

শরীয়াহবিরোধী আইন বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের বৈঠক

নারীদের জন্য কী সুবিধা চাইলেন জামায়াত এমপি মারদিয়া মমতাজ

অভিনেত্রী বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা মহিলা জামায়াতের

ভাইভার নম্বর বাড়িয়ে স্বজনপ্রীতির সুযোগ তৈরি করছে সরকার: হাসনাত

শেখ হাসিনার মৃত্যু এই দেশে হবে না, কবরও হবে না: সারজিস

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে মামুনুল হকের সাক্ষাৎ

মিরাজ শেখের সন্ধানে সোচ্চার হতে বিভিন্ন দল-সংগঠনকে জেডিপির চিঠি

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে রাজনৈতিক মহলের শোক