হোম > রাজনীতি

খামেনির জানাজায় অংশ নিতে ইরান পৌঁছেছেন স্পিকার ও ১১ দলীয় নেতারা

আমার দেশ অনলাইন

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরান পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ১১ দলীয় নেতারা। শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টায় তারা ইরান পৌঁছান।

বাংলাদেশ সময় পৌনে ১টায় নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তেহরানের গ্র্যান্ড মুসল্লায় সমবেত হয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতার মরদেহ সেখানে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য আনা হয়েছে। সেখানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারসহ প্রতিনিধিদলের ১০ সদস্য উপস্থিত হয়েছেন। এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত এসব তথ্য নাসীরুদ্দীন পাটওয়ারীর বরাতে জানিয়েছেন।

আগামীকাল শনিবার আয়াতুল্লাহ খামেনির জানাজা হবে এবং আগামী ৯ জুলাই নিজ জন্মস্থানে তাঁকে দাফন করা হবে। জানাজায় অংশ নিয়ে বাংলাদেশি প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।

আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় তিনি শাহাদাতবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

ভারতের ভোটার তালিকা থেকে লাখো মুসলিমের নাম বাদ দেওয়ায় শিবিরের উদ্বেগ

ইউআইটিএসের সার্ভার হ্যাক ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ছাত্রশক্তির

ভারতে ভোটার তালিকা থেকে লাখ লাখ মুসলিমের নাম বাদ দেওয়ায় শিবিরের উদ্বেগ

আরেকজন হাসিনা হতে দেব না: সরকারকে হুঁশিয়ারি মামুনুল হকের

প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করেছেন এমপি মাহমুদা মিতু

গোপালগঞ্জের সহিংসতা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি: নেজামে ইসলাম পার্টি

‘ফেসবুক সরকার’ নয়, আওয়ামী সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ দেখতে চায় জনগণ

গোপালগঞ্জের ঘটনা রাজনীতির জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন মহাসচিব

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: ডা. শফিকুর রহমান

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার উন্নতিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জামায়াত আমির