হোম > রাজনীতি

ফ্যাসিবাদ দূর করতে ঘোষিত নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়ন করুন: ডা. রফিক

স্টাফ রিপোর্টার

ফ্যাসিবাদ চিরতরে দূর করতে ইসির নির্বাচনী রোডম্যাপ দ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জনঅধিকার পার্টি আয়োজিত ‘জুলাই অভ্যুত্থান ২০২৪ এর বর্ষপূর্তি আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন জুলাই আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য একটি বিশেষ দল গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের উদ্দেশ্য ভিন্ন। তারা যেমন স্বাধীনতা যুদ্ধেই বিরোধিতা করেছিলো, তেমনি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার যে চূড়ান্ত লক্ষ্যে জুলাই আন্দোলন হয়েছিলো তার বিরোধিতায়ও লিপ্ত হয়েছে তারা।

এসময় তিনি জুলাই আন্দোলনে আহতদের সঠিক চিকিৎসা অনেক ক্ষেত্রে নিশ্চিত না হওয়ায় গভীর ক্ষোভ প্রকাশ করে ডা. রফিক বলেন, ছাত্রজনতার আন্দোলনের শুরু থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সম্পৃক্ত হই। সমমনা সব দলের সাথে বৈঠকের পর জুলাই আন্দোলনে আমাদের সম্পৃক্ত হওয়ার কৌশল ঠিক করে দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ডা. শাখওয়াত হোসেন সায়ন্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল