হোম > রাজনীতি

এনসিপি উত্তরাঞ্চলের টিম গঠন, ৩০ দিনে কমিটির প্রস্তাব

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের কমিটি তত্ত্বাবধানে সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। এ টিমের মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন সারজিস আলম। গতকাল রোববার এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সারজিস আলমের স্বাক্ষরিত এ কমিটি প্রকাশ করা হয়। এতে অঞ্চলগুলোর কেন্দ্রীয় কমিটির সদস্যদের সাথে সমন্বয় করে ৩০ দিনের মধ্যে কমিটি প্রস্তাব করতে নির্দেশ দেয়া হয়েছে।

ঢাকা উত্তর (মহানগর ও জেলা), গাজীপুর, নরসিংদী, সিলেট, ময়মনসিংহ অঞ্চলের ডেপুটি হিসেবে রয়েছেন সাইফুল্লাহ হায়দার আর রাজশাহী, বগুড়া, রংপুর ও দিনাজপুর অঞ্চলের ডেপুটি হিসেবে আছেন আলী নাসের খান। ঢাকা মহানগর উত্তরের তত্ত্বাবধায়ক মোস্তাক আহমেদ শিশির, সংগঠক ফরহাদ সোহেল, এম এম শোয়াইব, আব্দুল্লাহ আল মনসুর।

গাজীপুর অঞ্চলের (গাজীপুর, টাঙ্গাইল, ঢাকা জেলা উত্তর) তত্ত্বাবধায়ক মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ, সংগঠক আলী নাছের খান, অলিক মৃ, আজাদ খান ভাসানী ও আব্দুল্লাহ আল মুহিম। নরসিংদী অঞ্চলের (নরসিংদী, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ) তত্ত্বাবধায়ক শিরীন আক্তার শেলী, সংগঠক খায়রুল কবির ও সাঈদ উজ্জ্বল।

দিনাজপুর অঞ্চলের (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী) তত্ত্বাবধায়ক আবু সায়েদ লিয়ন; রংপুর অঞ্চল (রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা) তত্ত্বাবধায়ক ড. আতিক মুজাহিদ, সংগঠক সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, রাসেল আহমেদ ও নাজমুল হাসান সোহাগ; রাজশাহী অঞ্চলের (রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ) তত্ত্বাবধায়ক ইমরান ইমন; বগুড়া অঞ্চলের (বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, জয়পুরহাট) তত্ত্বাবধায়ক সাকিব মাহাদী, সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি); ময়মনসিংহ অঞ্চলের (ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর, শেরপুর) তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম আইনী, সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার, আবুল বাশার ও প্রীতম সোহাগ; সিলেট অঞ্চলের (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ) তত্ত্বাবধায়ক প্রীতম দাশ, সংগঠক নাহিদ উদ্দিন তারেক।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন