হোম > রাজনীতি

‘শাপলা চত্বরের শহীদদেরকেও রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধার মর্যাদা দিতে হবে’

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম বলেছেন, জুলাই আগস্ট এর শহীদরাই শুধু বাংলাদেশকে ফ্যাসিস্ট ও জালেম মুক্ত করে নাই এ দেশকে জালেম ও ফ্যাসিস্ট মুক্ত করার জন্য আন্দোলনের বীজ বোপন করেছে শাপলা চত্বরের শহীদরা। তাই জুলাই আগস্ট নয় শাপলা চত্বরের শহীদদেরকেও রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধার মর্যাদা দিতে হবে। শহীদদের পরিবারের ভরন পোষণ ও আহতদের চিকিৎসা খরচ সরকারকে বহন করতে হবে।

তিনি বুধবার সকাল ১১ টায় পুরানা পল্টন আল্লামা শাহ আহমদ শফী মিলনায়তনে শাপলা চত্বর ও জুলাই আগস্ট শহিদদের স্মরণে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ আবু দারদার সভাপতিত্বে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমি আলহাজ গাজী আব্দুর রহিম, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর আমি মাওলানা মুহাম্মাদ হোসাইন আকন্দ, খেলাফত ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ আশিক আল আবিদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আশরাফুল ইসলাম, মুহাম্মাদ হাবীবুর রহমান ও হাফেজ আব্দুল্লাহ প্রমুখ।

মুফতি ফখরুল ইসলাম আরো বলেন, দেশ স্বাধীন হয়েছে প্রায় এক বছর হয়েছে। ফ্যাসিস্ট দেশ ছেড়ে দিল্লি পালিয়েছে, কিন্তু তাদের দোসররা এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি বসে আছে। চিরুনি অভিযানের মাধ্যমে প্রশাসনের সকল স্তরকে দালাল ও দোষরমুক্ত করতে হবে। না হয় শাপলা চত্বর ও জুলাই আগস্ট শহীদদের শাহাদাত মূল্যহীন হয়ে পড়বে।

গণভোটের রায় বাস্তবায়নসহ ৪ দাবিতে রংপুরে ১১ দলীয় সমাবেশ ১১ জুলাই

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

মামুনুল হককে নিয়ে সংসদ সদস্য ও স্পিকারের বক্তব্যের নিন্দা

মহাখালীতে নিষিদ্ধ লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ

আইনশৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ খেলাফত মজলিসের

এখন কি আমরা বলবো সবার আগে বগুড়া: সংসদে আতিক মোজাহিদ

এই ইউএনও-ডিসিরা আওয়ামী লীগের, তাদের থেকে লীগের গন্ধ যায়নি

বিরোধীদলীয় নেতার সঙ্গে ভিএফজিবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

উত্তরায় ‘মানবতার বক্স’ উদ্বোধন করলেন সেলিম উদ্দিন

জামায়াত এমপিকে মাইক্রো ওভেন দিতে চাইলেন পার্থ