হোম > রাজনীতি

১২-দলীয় জোটের নতুন সমন্বয়ক ফারুক রহমান, মুখপাত্র আব্দুল করিম

স্টাফ রিপোর্টার

১২-দলীয় জোটের নতুন সমন্বয়ক ফারুক রহমান, মুখপাত্র আব্দুল করিম। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমানকে ১২ দলীয় জোটের নতুন সমন্বয়ক করা হয়েছে। এ ছাড়া জোটের নতুন মুখপাত্র হয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম। তারা আগামী তিন মাসের জন্য এই দায়িত্ব পালন করবেন। এদিকে ১২ দলীয় জোটের আরেক অংশ তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়া এমন কমিটি গঠনের নিন্দা জানিয়েছেন।

মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে একটি রেস্টুরেন্টে ১২ দলীয় জোটের এক গুরুত্বপূর্ণ সভায় জোটের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সন্ধ্যায় জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জোটের প্রধান মোস্তফা জামাল হায়দারের পক্ষে জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব কাজী নাহিদ সভায় সভাপতিত্ব করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন—জাতীয় পার্টির (কাজী জাফর) কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকন ও নওয়াব আলী আব্বাস খান, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার জুবায়ের হায়দার, যুগ্ম মহাসচিব কাজী নজরুল ইসলাম; ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান এম এ বাসার, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাসেম, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম এবং নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার আব্দুল মান্নান।

অন্যদিকে ১২ দলীয় জোটের আরেক অংশ দাবি করছেন, তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়া এই ধরনের কমিটি ঘোষণা করা অবৈধ। তারা এই ধরনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানান।

আ.লীগের অধ্যায় ৫ আগস্টেই শেষ, চুয়াডাঙ্গায় মোটরসাইকেল শোডাউনে শিবির নেতা

মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে খেলাফত মজলিস মহাসচিব

গণভোটের রায় উপেক্ষা করলে জনগণ আবারও রাজপথে নামবে: মামুনুল হক

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শাহবাগে ছাত্রদলের মিছিল

আ. লীগের গুপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে জুলাইয়ের সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ করবে: মঞ্জু

দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় এমপিদের বৈঠক

শরিয়াহর অনুপস্থিতিতে দেশে কাঙ্ক্ষিত মুক্তি ও সমৃদ্ধি আসছে না: চরমোনাই পীর

সরকারের দুর্বলতায় আবারো বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ: নাহিদ

ককটেল বিস্ফোরণ ও অগ্নিসন্ত্রাস দমনে সরকারের ব্যর্থতা উদ্বেগজনক: গোলাম পরওয়ার

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা