হোম > রাজনীতি

মাদকমুক্ত সমাজ না হলে জাতি অন্ধকারে যাবে: ব্যারিস্টার অসীম

স্টাফ রিপোর্টার

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, আইনের যথাযথ প্রয়োগ না হওয়ার কারণে অনেক মাদক ব্যবসায়ী আইনের ফাঁক দিয়ে বেরিয়ে আসে। মাদকমুক্ত সমাজ গঠনে আমরা ব্যর্থ হলে জাতি অন্ধকারে চলে যাবে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে সকাল ৯টায় রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধানমন্ডি থানা যুবদলের উদ্যোগে মাদক বিরোধী লিফলেট বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত হয়। উক্ত র‍্যালি ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ব্যারিস্টার অসীম বলেন, গঠনমূলক কর্মকাণ্ডের মধ্যে যুবকরা ব্যস্ত থাকলে মাদকাসক্ত হওয়ার সু্যোগ অনেকাংশেই কমে যাবে।তিনি অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জাতীয় সংসদ নির্বাচনের জোর দাবি জানান। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা অসম্ভব।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা