হোম > রাজনীতি

আরো অনেক দূর যেতে হবে: মির্জা ফখরুল

উপজেলা প্রতিনিধি, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)

‘অনেক দূর এগিয়েছি আমরা, আরো অনেক দূর যেতে হবে’ বলে মন্তব্য করেছেন ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা কলেজ রিইউনিয়ন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, অনেক ছেলেদের প্রাণ দিতে হয়েছে। এই ত্যাগকে যদি আমরা সত্যিকার পক্ষে কাজে লাগাতে চাই তবে এই আত্মত্যাগীদের শ্রদ্ধা জানিয়ে আমাদের আবার একটা নতুন বাংলাদেশ যেন তৈরি করতে পারি। আমার বিশ্বাস ঢাকা কলেজ নেতৃত্ব দিয়েছে, মেধার ক্ষেত্রেও ঢাকা কলেজ নেতৃত্ব দেওয়ার সময় এসেছে।

তিনি আরও বলেন, আমরা সকলে হিংসা বিভেদ ভুলে যেন নতুন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি।

ঢাকা কলেজের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানের আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু'র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, প্রাক্তন ছাত্র ও সাংবাদিক শফিক রেহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকিসহ আরো অনেকে।

রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এমএস

জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না

পিরোজপুরে ঘটনা তদন্তে জামায়াতের কমিটি, প্রতিবেদন দিতে হবে তিন দিনে

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির

সরকার দেশকে বিশ্বদরবারে হাস্যকর করে তুলেছে: শফিকুল ইসলাম মাসুদ

আইজিপিকে অপসারণ করতে হবে: খেলাফত আন্দোলন

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব ইনজিমামুল, সাংগঠনিক সম্পাদক মাহমুদ

সিপিবির কার্যালয়ে হামলা ও মুক্তিযোদ্ধার দাফনে বাধায় জেএসডির নিন্দা

‘সেদিন যে ছেলেটি লাশের ওপর নৃত্য করেছিল, সে-ই বাপ্পাদিত্য বসু’

শ্রমিকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে

‘স্বাধীন দেশে প্রথম ক্রসফায়ার করেছেন শেখ মুজিব’