হোম > রাজনীতি

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

আমার দেশ অনলাইন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) নিজস্ব উদ্যোগে আলাদাভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে সিটি করপোরেশনের মেয়র পদে দলটি কোনো প্রার্থী দেবে না; এই পদে তারা ১১ দলীয় ঐক্যের শরিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন জানাবে।

রোববার বেলা ১১টায় জাগপা কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতৃবৃন্দের উদ্দেশে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম কমিটির সিদ্ধান্ত ও নির্দেশনা তুলে ধরেন জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

দলীয় নেতৃবৃন্দের প্রতি স্পষ্ট নির্দেশনায় রাশেদ প্রধান বলেন, যেসব স্থানে জাগপার কোনো প্রার্থী থাকবে না, সেসব স্থানে শরিক দল জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন দিতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচনে জোটের অন্যান্য দলের প্রার্থী বা নেতাকর্মীদের সঙ্গে কোনো অবস্থাতেই বিবাদে জড়ানো যাবে না। নির্বাচনে সুবিধা পাওয়ার স্বার্থে কোনো জালিমের সঙ্গে আপস না করার এবং অন্যায়ের সামনে মাথা নত না করারও আহ্বান জানান তিনি।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়মের প্রসঙ্গ টেনে বর্তমান সরকারের অধীনে আসন্ন নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন রাশেদ প্রধান। তা সত্ত্বেও দলের যেসব নেতা-কর্মী নির্বাচনে অংশ নিতে আগ্রহী, তাদেরকে আগামী ৩০ নভেম্বর ২০২৬, সোমবারের মধ্যে জাগপার সাধারণ সম্পাদকের কাছে লিখিতভাবে আবেদন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাশেদ প্রধান বলেন, জাতীয় নির্বাচনে ১১ দলীয় ঐক্যের একক প্রার্থী থাকলেও, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে শরিক দলগুলো আলাদাভাবে অংশ নেবে। তবে স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দ পারস্পরিক সমঝোতার মাধ্যমে একক প্রার্থী চূড়ান্ত করতে পারলে, ১১ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদকে অবহিত করার মাধ্যমে ঐক্যের একক প্রার্থী হওয়ারও সুযোগ রয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম ও ভিপি মুজিবুর রহমান।

এমই

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল