হোম > রাজনীতি

আধিপত্যবাদবিরোধী আন্দোলন সফল হয়েছে: তাসমিয়া প্রধান

বিশেষ প্রতিনিধি

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, ১৯৮০ সালের ৬ এপ্রিল জাগপা প্রতিষ্ঠার পর থেকে শফিউল আলম প্রধান আজীবন ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন।

বুধবার শফিউল আলম প্রধানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে জাগপা আয়োজিত ‘শফিউল আলম প্রধান-এর সংগ্রামী জীবনের চিত্র প্রদর্শনী ও স্মরণসভার’ উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১০ টায় শুরু হওয়া চিত্র প্রদর্শনী ও স্মরণসভা চলবে একটানা বিকাল ৫ টা পর্যন্ত।

তিনি বলেন, ক্ষমতার লোভে দেশের অসংখ্য বড় নেতা যখন প্রকাশ্যে অথবা গোপনে ভারতকে প্রভু মেনেছিল, শফিউল আলম প্রধান তখন স্রোতের বিপরীতে গিয়ে ভারতের আগ্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন।

তাসমিয়া প্রধান বলেন, সত্য কথা বলার জন্য এবং অন্যায়ের প্রতিবাদ করার জন্য শফিউল আলম প্রধানকে মৃত্যুর আগে পর্যন্ত স্বাধীন বাংলাদেশের সকল সরকারের আমলে কারাগারে থাকতে হয়েছে। শফিউল আলম প্রধান জীবিত না থাকলেও তার রেখে যাওয়া আদর্শ ও নীতি দেশে প্রতিষ্ঠিত হয়েছে।

চিত্র প্রদর্শনী ও স্মরণসভায় জাগপা নেতাকর্মীদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জামায়াতে ইসলামি বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, মজলুম ও দেশপ্রেমিক কর্নেল (অব.) হাসিবুর রহমান, শফিউল আলম প্রধানের বড় ভাই কবির প্রধান, জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রমুখ।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন